যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুর প্রতিনিধি
০৯ মে ২০২৩, ০২:১৫আপডেট : ০৯ মে ২০২৩, ০২:১৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দির যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কারখানার অ্যামেনিয়া প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কারখানার মহাব্যবস্থাপক মো. শহিদুল্লাহ খান বলেন, ‘কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিলিং গ্যাস কম্প্রেসারে হঠাৎ ত্রুটি দেখা দেয়। ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতের কাজ করছে কারিগরি দল। ত্রুটিটি সারিয়ে সকালের মধ্যে উৎপাদন শুরু হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা স্থাপন করা হয়। দক্ষিণ এশিয়ার বৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনের প্রতিষ্ঠান এটি। শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় এখন সেটা ১ হাজার ৩০০ মেট্রিক টনে নেমেছে।

গত বছরের জুন মাসে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় গত ২১ জুন থেকে উৎপাদন বন্ধ ছিল। কয়েক মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে ওই বছরের ১৮ ডিসেম্বর থেকে আবার উৎপাদন শুরু হয়।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
চট্টগ্রামের সার কারখানা কাফকো উৎপাদনে ফিরলেও এখনও বন্ধ দুটি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম