জামালপুরে শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৩, ০৪:৫২আপডেট : ১১ মে ২০২৩, ০৪:৫২

জামালপুরের মেলান্দহে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১০ মে) বিকালে উপজেলার কোনামালঞ্চ মসজিদে ওই শিক্ষকের থাকার ঘরে এ ঘটনা ঘটে। শিশুটির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বুধবার রাত ১০টা) মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার শিশুটি বুধবার বিকাল ৪টার দিকে মেলান্দহ থানার কোনামালঞ্চ সান্নাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরেও অবস্থা অবনতি হলে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

অভিযুক্ত শরিফুল ‘কোনামালঞ্চ কুরআন ও সান্নাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা’র শিক্ষক ও মসজিদের ইমাম। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে