প্রেমিকের বাড়ির সামনের গাছে প্রেমিকার লাশ

জামালপুর প্রতিনিধি
২১ মে ২০২৩, ১৮:২২আপডেট : ২১ মে ২০২৩, ১৮:২২

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ির সামনে থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ মে) দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এলাকাবাসী জানান, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে সাবিনা ইয়াসমিনের (২৮) সঙ্গে দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি আলামিনের (৩৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার বিকালে প্রেমিকের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আজ সকালে প্রেমিকের বাড়ির সামনে জামগাছের সঙ্গে সাবিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর প্রেমিকের পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তবে আলামিনের বাবা সেকান্দার আলীকে আটক করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম