সাংবাদিক নাদিম হত্যার আসামি রিফাতকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৩, ১৮:৫১আপডেট : ১৭ জুন ২০২৩, ১৮:৫১

সাংবাদিক নাদিম হত্যা মামলার দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে। তবে তার বাবাকে গ্রেফতার করা হলেও ছেলে এখনও পলাতক রয়েছে।

শনিবার (১৭ জুন) জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সাফিউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডে প্রশাসন থেকে ও গণমাধ্যমে আপনার সংশ্লিষ্টতা জোরালোভাবে উল্লেখ করায় সংগঠনের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ন হয়েছে। আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে মারা যান তিনি। আজ বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও গোমেরচর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মূল আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম