নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৩, ২২:৪২আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২২:৪২

নেত্রকোনায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় ওই পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। রবিবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) ও তার ছেলে বনি আমিন (১২)। আহতরা হলেন আবুল হাশেমের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ফাতেমা আক্তার (২) ও ছেলে আদম আলী (৮)। আবুল হাশেম তার পরিবারকে নিয়ে ময়মনসিংহ থেকে অটোরিকশাযোগে নেত্রকোনার আটপাড়ায় খালুশ্বশুরের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে সাকুয়া বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। সেইসঙ্গে ঘটনাস্থলেই আবুল হাশেমের ছেলে বনি আমিন নিহত হয়। অন্যরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশেম মারা যান। অন্যরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আহত অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে নাম রেজিস্ট্রেশন না করে পালিয়ে যান।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক বলেন, ‌‘দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বাস ও অটোরিকশাচালক পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। দুই জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী