ঘরে স্বামীর ঝুলন্ত লাশ, বিছানায় স্ত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ১৭:৫২আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৭:৫২

ময়মনসিংহ সদর উপজেলায় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল স্বামীর এবং বিছানায় পড়েছিল স্ত্রীর লাশ। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চুড়খাই এলাকার কান্দাপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ওই গ্রামের আহাম্মদ আলীর ছেলে মো. জুলহাস (২৬) ও তার স্ত্রী অঞ্জনা (২৪)। অঞ্জনা গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে। ৯ মাস আগে তারা বিয়ে করেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। অঞ্জনা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

পুলিশের ধারণা, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘সোমবার রাতে জুলহাস ও অঞ্জনা নিজেদের ঘরে ঘুমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘরের দরজা না খুললে স্বজনেরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, জুলহাস ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। অঞ্জনার লাশ বিছানায় উপুড় অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুলহাস। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম