প্রসূতিকে ট্রেন থেকে নামিয়ে স্টেশনে কাপড় দিয়ে ঘিরে রাখে পুলিশ, সেখানেই সন্তান প্রসব

জামালপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ১৮:৪২আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৮:৪২

জামালপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে শাহ্ জামাল। জামালপুরের নামের সঙ্গে মিল রেখে শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে রেলওয়ে থানার ওসি মো. গোলজার হোসেন ওই শিশুটির নাম রাখেন। এ সময় তিনি প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের মাঝে মিষ্টিও বিতরণ করেন।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. গোলজার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজার স্টেশনগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে স্বামী ও দুই সন্তানসহ বাড়ি ফিরছিলেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অন্তঃসত্ত্বা সীমা বেগম (২৮)। ট্রেনটি জামালপুর রেল স্টেশনের কাছাকাছি এলে তার প্রসব বেদনা শুরু হয়।

তিনি আরও জানানা, ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছালে বিষয়টি রেলওয়ে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের সহযোগিতায় তাকে নামিয়ে আনা হয়। কাপড় দিয়ে প্ল্যাটফর্মে একটি আবদ্ধ কক্ষ তৈরি করেন পুলিশ সদস্যরা। সেখানেই একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি। এ ঘটনায় পুরো থানা ও প্ল্যাটফর্ম এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সীমা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরশহরের কালিকাপুর মাটিয়াখোলা গ্রামের সাহাজলের স্ত্রী। সদ্য ভূমিষ্ঠ শিশু ও মা সুস্থ আছেন।

সুস্থ হওয়ার পর তাদেরকে একটি অ্যাম্বুলেন্সযোগে নিজ বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী