নারীসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১

‘অনৈতিক কার্যকলাপে’র অভিযোগে জামালপুরের সদর উপজেলায় রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল্লাহ শিপলুকে (৩৫) এক নারীর ঘরে আটকে রাখেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের দুজনকেই থানায় নিয়ে আসে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বানারেরপাড় এলাকার আশরাফ হোসেন লেবুর (সাবেক মেম্বার) ছেলে জাকিরুল্লাহ শিপলুকে স্থানীয় এক তরুণীর ঘরে প্রবেশ করে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে বাইরে থেকে শিপলু ও ওই তরুণীকে ঘরে তালাবদ্ধ করে রাখে।

পরে জামালপুর সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম রেজা। তিনি বলেন, ‘এই ছেলে ও মেয়ে উভয়েই একই স্বভাবের। এর আগেও তারা এমন ঘটনা ঘটিয়েছে। আজকের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গেলেও আমাকে তারা এড়িয়ে যায়। পরে সেখান থেকে আমি চলে আসি। পরবর্তী সময়ে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।’

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এলাকাবাসী তাদের দুজনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের দুজনকে ২৯০ (গণউপদ্রব) ধারায় আদালতে পাঠানো হয়েছে।’

/ইউএস/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি