মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী তুলতে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি 
১১ অক্টোবর ২০২৩, ১০:০৫আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:০৫

ময়মনসিংহের ত্রিশালে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ত্রিশাল উপজেলার চেলেরঘাট আসতেই চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে। এরই মধ্যে বাসের কয়েকজন যাত্রী অন্য আরেকটি বাসকে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে চলে যেতে চায়।

এ সময় অপর একটি বাস এসে যাত্রী তুলতে থাকা বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আরও একজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী