মামলা থেকে বাঁচতে মৃত ঘোষণা দেওয়া আসামিকে জীবিত গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ০৯:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৯:৪৭

জামালপুরে স্ত্রী হত্যা মামলায় ১১ বছর পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার কামরুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়ারচরে ২০১২ সালের ১৯ আগস্ট রাতে স্ত্রী লাকি বেগমের কাছে এক হাজার টাকা চান স্বামী ওসমান আলী। টাকা না দেওয়ায় স্ত্রীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে বসতবাড়ির পাশের টিউবওয়েলের কাছে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

এসপি বলেন, ঘটনার দুই দিন পর ২১ আগস্ট নিহতের বাবা রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আসামি ওসমান আলীর বিরুদ্ধে ২০১৩ সালের ১০ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দেয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, পরে মামলা বিচারাধীন অবস্থায় আসামি পক্ষ থেকে আদালতে জানানো হয়, ২০১৭ সালের ১০ এপ্রিল কিডনি রোগে আক্রান্ত হয়ে আসামি ওসমান আলী মৃত্যুবরণ করেছে। কিন্তু ইসলামপুর থানা পুলিশ বিষয়টি আমলে না নিয়ে আসামির অবস্থান শনাক্তে অনুসন্ধান অব্যাহত রাখে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার বিকালে গাইবান্ধা জেলার সাঘাটা ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম নদীর চরাঞ্চল থেকে মৃত ঘোষণার ছয় বছর পর জীবিত অবস্থায় আসামি ওসমান আলীকে গ্রেফতার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে