ময়মনসিংহ বিভাগের ৪০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৭

আগামী ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১৫০ টি সেতু, ১৪টি ওভারপাসের উদ্বোধন করবেন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ২৩টি, নেত্রকোনায় ১২টি ও জামালপুরে ৫টিসহ মোট ৪০টি সেতু রয়েছে। প্রধানমন্ত্রী এ সময় ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ময়মনসিংহবাসীর জন্য অতি গুরুত্বপূর্ণ কেওয়াটখালি ও রহমতপুর সেতুর নির্মাণকাজেরও উদ্বোধন করবেন।

উদ্বোধন উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ময়মনসিংহের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ময়মনসিংহ প্রান্তের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সভায় ময়মনসিংহের প্রস্তুতির ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সচিব উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে করতে প্রশাসনের সার্বিক সমন্বয়ের ব্যাপারে কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সার্কিট হাউজ মাঠে বড় প্যান্ডেল নির্মাণ, শহরজুড়ে সাজসজ্জা ও প্রচার, উদ্বোধনস্থল ও শহরের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনে উদ্বোধনকৃত সেতুগুলোর ভিডিও ক্লিপস প্রদর্শনের ব্যাপারে আলোচনা হয়। এদিন শহরকে যানজটমুক্ত রাখতে এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগকে এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে।

প্রস্তুতিমূলক সভায় ময়মনসিংহ প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে আলোচনা হয়। জানানো হয়, পুরো প্রোগ্রাম ও ট্রায়াল হবে জেনারেটরে এবং তার ব্যাকআপ হিসেবে থাকবে জেনারেটর ও বিদ্যুৎ। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের স্বাস্থ্য নিরাপত্তায় থাকবে মেডিক্যাল টিম। বিভাগের উদ্বোধনকৃত প্রতিটি সেতুকে সাজানো হবে, ব্রিজের দুপাশে ফ্ল্যাগ লাগানো হবে। এর সঙ্গে প্রচারের ব্যবস্থা থাকবে যাতে সেতু এলাকার জনগণ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। প্রতিটি ব্রিজের সঙ্গে একজন মনিটরিং অফিসার থাকবেন।

ময়মনসিংহ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শওকত আলী জানান, সীমান্ত যোগাযোগ বৃদ্ধিতে ময়মনসিংহ বিভাগের সীমান্ত সড়কের ভেতরেও ১৮টি সেতু রয়েছে। বিভাগের প্রতিটি সেতুতে প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলক উন্মোচন করা হবে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিতব্য কেওয়াটখালী ও রহমতপুর সেতু নদীর অপর পাড়ে বিভাগীয় শহরকে যুক্ত করবে।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) শেখ মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী