ট্রেনের ধাক্কায় দুই ভাগ হয়ে গেছে পুলিশের গাড়ি, প্রাণ গেলো কনস্টেবলের

জামালপুর প্রতিনিধি 
০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩

জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশের একটি টহল গাড়িতে ধাক্কা দিয়েছে ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনটির ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ট্রেনটি। এ সময় মো. আহসানুল হক নামে এক পুলিশ সদস্য নিহত ও মো. আরিফ নামে অপর এক পুলিশ সদস্য আহত হন।

রবিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর পৌর শহরের শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ আহসানুল হক নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত পুলিশ সদস্য আরিফ টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তারা দুজনই জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনে (২৫৫ আপ) শেখেরভিটা এলাকার রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় গেট নামানো না থাকায় জামালপুর সদর থানা পুলিশের একটি টহল পিকআপ ভ্যান রেললাইনের ওপরে ওঠে পড়লে ট্রেনের ধাক্কায় দুই ভাগ হয়ে যায় পুলিশের গাড়িটি।

হতাহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য মো. আহসানুল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পুলিশ সদস্য মো. আরিফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

জামালপুর সদর থানার ওসি মহাব্বত বির জানান, ভোরে পুলিশ ভ্যানটি শহরের মির্জা আজম চত্বরে ডিউটি শেষ করে থানায় ফিরছিল।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার না নামানোর কারণে পুলিশের টহল গাড়ি রেললাইনে ওঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়। আরেক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি