নান্দাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আসামি বিএনপির ২৬৫ নেতাকর্মী

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ২০:১৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২০:১৬

ময়মনসিংহের নান্দাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে গ্রেফতার মো. আউয়ালকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বাদী হয়ে ১১৫ জনের নামে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে নান্দাইল মডেল থানায় মামলা করেন।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে অবরোধের সমর্থনে বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি ও তিনটি টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি