মদ খেয়ে মাতলামি, নিজেদের নির্বাচনি প্রচারকেন্দ্র ভেঙে যুবক আটক

জামালপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনি প্রচারকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিপুল মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে জামালপুর শহরের জিগাতলা বন্দেরবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিপুল মিয়া ওই এলাকার মজনু মিয়ার ছেলে। তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে পরিচয় দেন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, ‘বুধবার রাতে ৯৯৯ -এর মাধ্যমে পশ্চিম ফুলবাড়িয়া (বউ বাজার) এলাকায় একজন প্রার্থীর নির্বাচনি প্রচারকেন্দ্র ভাঙচুরের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একজনের সম্পর্কে তথ্য পাওয়ার পর মধ্যরাতে মদ্যপ অবস্থায় বিপুল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।’

ওসি মহব্বত কবির আরও বলেন, ‘বিপুল মিয়ার কোনও রাজনৈতিক পরিচয় আছে কিনা বা তিনি কোন প্রার্থীর সমর্থক এসব বিষয় এখনও জানা যায়নি। আমরা বিপুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে সকল তথ্য জানবো এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

তবে পুলিশের একাধিক সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বউ বাজারে প্রচারকেন্দ্রটি স্থাপন করে কয়েকজন যুবক। এর মধ্যে বিপুল মিয়া উপস্থিত ছিলেন। প্রচারকেন্দ্র স্থাপন শেষে রাতে বিপুলসহ কয়েকজন যুবক মদ খেয়ে ভেতরেই মাতলামি শুরু করে। একপর্যায়ে তারা নিজেরাই কয়েকটি চেয়ার ভাঙচুর করে চলে যায়। পরে প্রচারকেন্দ্র ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ, সাংবাদিক, স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা আসে এবং পরিদর্শন করে। 

তবে  স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন ‘বিপুল মিয়া আমার কেন্দ্র কমিটির কেউ না। মদ খেয়ে কেন্দ্র ভাঙচুরের তথ্যটি মিথ্যা। ওনারা ঘটনা ঘটিয়ে এখন উল্টানোর চেষ্টা করছেন। আমার সমর্থকরা এরকম কাজ করতে পারে না।’

জামালপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সানু বলেন, ‘এটি স্বতন্ত্র প্রার্থীর একটি নাটক। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার নিজের লোক দিয়ে চেয়ার ভাঙচুর করে নৌকার প্রার্থীর ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম