মামলার সাক্ষ্য দিয়ে থানায় ফেরার পথে প্রাণ গেলো পুলিশ কর্মকর্তার

ময়মনসিংহ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৫

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামে এক এসআই নিহত হয়েছেন। তিনি শেরপুর সদর উপজেলার ডোবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। ময়মনসিংহ কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এই ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষী দিতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাসে একা ময়মনসিংহে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে এসআই মনিরুজ্জামান ও গাড়ির চালক আহত হন।

ওসি আরও বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এসআই মনিরুজ্জামানের লাশ ময়মনসিংহ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের