জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার পর প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮

শত্রুতার জেরে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় প্রকাশ্যে প্রতিপক্ষের হামলায় রাজীব আহমেদ রাজ (২৮) নামে এক মাদকসেবী ও ব্যবসায়ী যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রাজ ওরফে পুইট্টা রাজ নগরীর সানকিপাড়া এলাকার এসএ সরকার রোডে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে স্থানীয় একদল যুবক তার পথরোধ করে মাথায় উপর্যুপরি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন জানান, রাজের সঙ্গে একই এলাকার আব্দুল্লাহর গলির বাসিন্দা আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে রাব্বির শত্রুতা ছিল। এরা দুই জনই বখাটে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। দেড় বছর আগে রাব্বিকে মাদকসেবী ও ব্যবসায়ী রাজু বেধড়ক মারধর করে। এ নিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হলে রাজু গ্রেফতার হয়ে দীর্ঘ সময় হাজতবাস করে। সম্প্রতি রাজু জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এরপর মঙ্গলবার রাতে সানকিপাড়া রেলক্রসিং এলাকায় রাজুকে মোটরসাইকেলে পেয়ে ওতপেতে থাকা রাব্বি ও তার ৫/৭ বন্ধু লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ও পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, রাব্বি ও রাজুর নামে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে খুনিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী