৪ টুকরো করে রাখা লাশটির পরিচয় মিলেছে

ময়মনসিংহ প্রতিনিধি
০২ জুন ২০২৪, ১৯:৪৫ আপডেট : ০২ জুন ২০২৪, ২২:০৪

ময়মনসিংহ সদরের মনতলা ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া লাগেজবন্দি চার খণ্ড লাশটি ঢাকার গুলশানের বেসরকারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের (২৩)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে।

তবে নিহত সৌরভ পরিবারের সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয় মাইজবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন।

এর আগে রবিবার (২ জুন) সকালে ময়মনসিংহ সদরের সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে এক অজ্ঞাত তরুণের চার টুকরো করা লাশ উদ্ধার করে পুলিশ। সুতিয়া নদী থেকে কালো রঙের একটি ট্রলিব্যাগ থেকে তিন টুকরো এবং পাশেই একটি বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথা উদ্ধার করা হয়।

দুপুরে সৌরভের এক মামা ময়মনসিংহের কোতোয়ালি থানায় এসে জানান এটি তার ভাগিনার লাশ। তার তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। পুলিশ আনুষ্ঠানিকভাবে পর জানাবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, খুন হওয়া তরুণের নাম সৌরভ। সে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের বাসিন্দা এবং ডাক বিভাগের কর্মচারী ইউসুফের ছেলে।

ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, সৌরভ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো বলে খোঁজ নিয়ে জেনেছি। তাদের কেউ গ্রামে থাকে না। এর মধ্যে সৌরভের বাবা ঢাকায় এবং ইলিয়াস নামে এক চাচা ময়মনসিংহ শহরে বসবাস করে বলে জেনেছি। তবে কেন বা কী কারণে ছেলেটা খুন হয়েছে তা এলাকার কেউ জানেন না। খুনের ঘটনাটি পুলিশ আমাকে জানিয়েছে।

তবে পরিকল্পিতভাবে এই তরুণকে খুন করে লাশ চার খণ্ড করে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসহ কোতোয়ালি মডেল থানা পুলিশ তদন্ত শুরু করছে বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ