ঈশ্বরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৮:৩৪আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৮:৩৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ময়মনসিংহ প্রতিনিধিমঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), একই উপজেলার জাটিয়া চড়পাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮) ও বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তসলিম তালুকদার ও আরিফুজ্জামান রাকিব মারা যায়। আহত হন আরও দুই জন। 

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে জাহানারা বেগম ও এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, নিহত দুই জনের লাশ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। অপর লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী