ময়মনসিংহ সিটি মেয়র ও সাবেক এমপির গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৮:৫৬আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:৫৬

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাত ও সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিটি মেয়র ইকরামুল হক (টিটু) ও সদ্য সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমানের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে সিটি করপোরেশন কার্যালয়ে যান। এ সময় সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক কার্যালয়ে ছিলেন না। পরে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। সেইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্র বাদী হয়ে আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করে আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। পরে মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দাবির কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ ও ২০ জুলাই সহিংসতার ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে এক শিক্ষার্থী আছেন। এসব ঘটনায় সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তারা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অন্তত ৩০ জনের দল নিয়ে তারা রবিবার জেলা প্রশাসক কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা সম্পর্কে জানতে চান। সেই সঙ্গে আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সে বিষয়ে জানতে চান।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‌ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হবে। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী এসে তাদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় সিটি কার্যালয়ের দোতলায় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে লোকজন এসে সিটি করপোরেশনে প্রবেশ করে কর্মকর্তাদের বের হয়ে যেতে বলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তাকে কয়েকজন মিলে লাঞ্ছিত করেন। আমাকেও লাঞ্ছিত করার মুহূর্তে অন্য সহকর্মীরা এসে রক্ষা করেন। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, চিনতে পারিনি।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, আমাদের দলীয় কোনও লোক সেখানে (সিটি করপোরেশন) যায়নি। সেখানে ছাত্র-জনতা গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম