মেয়রকে মারধর করে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ২০:১৯আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২০:১৯

অপসারণের খবর পেয়ে এক বছর চার মাস পর নিজের কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হয়েছেন ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে গফরগাঁও পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ইকবাল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা দুবার গফরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০২৩ সালের এপ্রিলে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ ওরফে বাবলের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে গফরগাঁও ছেড়ে দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সোয়া ১০টার দিকে ইকবাল হোসেন পৌরসভার কার্যালয়ে আসেন। কিছুক্ষণ পরই দলবেঁধে বিএনপির লোকজন পৌরসভা কার্যালয়ে গিয়ে মেয়রকে মারধর ও পৌরসভার অদূরে গফরগাঁও থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেন। 

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, ‌‘ইকবাল হোসেন গফরগাঁও থানায় পুলিশের হেফাজতে আছেন। তবে তাকে মারধর করা হয়েছে কিনা, সেটি জানা নেই। দুপুর আড়াইটা পর্যন্ত তার নামে কোনও মামলা হয়নি। কোনও অভিযোগ না থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও উপজেলার বাসিন্দা আক্তারুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় মেয়ররা মানুষের ভোটে নির্বাচিত হননি। যে কারণে সাধারণ মানুষই তাকে ধরে পুলিশে দিয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেখানে ছিল না।’

উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি সোমবার স্থানীয় সরকার বিভাগ আদেশ জারি করে দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রদের অপসারণ করে দেয়। সে খবর পেয়েই ইকবাল হোসেন নিজের কার্যালয়ে গিয়েছিলেন বলে জানা যায়।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের