অপরাধে অভিযুক্ত দলীয় নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮

বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলীয় নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক  ও ভালুকা উপজেলা আহবায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ তার অনুগত ২০ জনের বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে এজাহার দায়ের করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, অভিযুক্তদের রবিবার (১ সেপ্টেম্বর) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, সোমবার দিবাগত রাত রাত ১০ টা ৩০ মিনিটে ময়মনসিংহ ভালুকা থানায় লিখিত অভিযোগ করেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপি'র নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা এ বিষয়ে সবাইকে একাধিকবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।’

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের  বিরুদ্ধে এখন শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থাই নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। নেতাকর্মীদের ১৫ বছরের আত্মত্যাগ ও প্রতিশ্রুতি কতিপয় ব্যক্তিবর্গের অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে সর্বোচ্চ কঠোর নীতি অবলম্বন করছেন।’ বলেন এমরান সালেহ।

এর আগে, গত ১৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপি’র নাম ব্যবহার করে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তারেক রহমান। তার নির্দেশে সেদিন দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকসহ নেতারা জায়গাটি দখল মুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

/এসটিএস//এএকে/
সম্পর্কিত
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলারকে নিয়ে এবার নতুন আশা
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলারকে নিয়ে এবার নতুন আশা
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী