মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ, মারা গেলেন মা

নেত্রকোনা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯

নেত্রকোনায় নিজের মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন এক মা। কিন্তু মেয়েটি প্রাণে বেঁচে গেলেও অবশেষে মারা গেলেন মা।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকার সোমেশ্বরী নদীতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মারা যাওয়া ওই মা হলেন- রেজিয়া খাতুন (৬০)। আর মেয়ের নাম মীম আক্তার (১১)। তারা কানিয়াইল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ও মেয়ে। জলিল-রেজিয়া দম্পতির চার মেয়ে এবং দুই ছেলের মধ্যে মীম সবার ছোট।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রবিবার বিকালের দিকে গরুকে গোসল করানোর জন্য বাড়ির পাশে সোমেশ্বরী নদীতে যান রেজিয়া খাতুন। সঙ্গে গিয়েছিল মেয়ে মীম। গরুকে গোসল করানোর একপর্যায়ে গরুর রশি পায়ে প্যাঁচ লেগে নদীর পানিতে পড়ে যায় মীম। এ সময় মেয়েকে বাঁচাতে রেজিয়া নদীতে ঝাঁপিয়ে পড়লে ডুবে যান। তা দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের দুজনকেই উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজিয়াকে মৃত ঘোষণা করেন এবং মীমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেজিয়া খাতুনের ভাই জালাল উদ্দিন বলেন, লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। বোনের অন্য ছেলেমেয়েরা ঢাকায় থাকে। তারা এলে দাফন করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, মা-মেয়ে দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। মাকে হাসপাতালে আনার আগেই মারা যান। তবে মেয়েটি সুস্থ আছে। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে আশঙ্কামুক্ত। মায়ের লাশ নিয়ে গেছেন স্বজনরা। 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম