ময়মনসিংহ মেডিক্যাল কলেজ

আন্দোলনের বিপক্ষে অবস্থান, শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ২২:৩৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২২:৩৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

শনিবার (০৫ অক্টোবর) বিকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান। সভা শেষে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত সাময়িকভাবে এই ২৮ জনকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হলো। এ ছাড়া ক্যাম্পাস ও হোস্টেল থেকেও সাময়িক বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান এবং শিক্ষার্থী মাশফিক আনোয়ার, মেহেদী হাসান শিমুল, অনুপম দত্ত অর্ঘ্য, মাহিদুল হক, জাহিদুল ইসলাম তুষার, মঞ্জুরুল হক রাজিব, রাকিবুল হাসান, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ, সঞ্জীব সরকার, সাইফুল ইসলাম, মুনতাসির রাতুল, সানজিদ আহমেদ, শাহরিয়ার ইফতেখার, আশিক মাহমুদ, আসিফ ইকবাল ও মেরাজ হোসেন বাঁধন।

পাশাপাশি কলেজের উপাধ্যক্ষ জিম্মা হোসেনকে সভাপতি এবং মো. বদর উদ্দীনকে সদস্যসচিব করে সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির বাকি পাঁচ সদস্য হলেন—চিকিৎসক মোহাম্মদ রফিকুল হক, মো. মতিউর রহমান, মো. ইমরুল হাসান, মাহমুদ হোসেন এবং মো. আমিনুল ইসলাম। 

এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নাজমুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এর বিপক্ষে অবস্থান নেওয়ায় এই ২৮ শিক্ষার্থীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দিয়ে তাদের শাস্তি দাবি করেছেন আন্দোলনে যুক্ত শিক্ষার্থী এবং সমন্বয়করা। এরই পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি