সাংগঠনিক অদক্ষতার কারণ দেখিয়ে বিএনপির এক কমিটি বিলুপ্ত

নেত্রকোনা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ২১:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২১:৪৬

সাংগঠনিক অদক্ষতার কারণ দেখিয়ে এবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

তবে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে দ্রুত ওই ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৩ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে টিসিবির তেল, ডাল ও চালসহ যৌথবাহিনীর কাছে আটক হন পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম। ওই দিনই পুলিশ বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করলে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ৪ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য দলীয় পদ থেকে আবুল হাসেমকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি।

এই বিএনপি নেতাকে নির্দোষ এবং তিনি ষড়যন্ত্রের শিকার দাবি করে রবিবার (১৩ অক্টোবর) দুপুরে মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে স্থানীয় বাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সদ্য বিলুপ্ত পাইকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, টিসিবির পণ্য বিক্রির দিন বৃষ্টির কারণে ডিলার সবগুলো পণ্য বিক্রি করতে পারেননি। তাই বিএনপি নেতা হাসেমের বাড়িতে সেগুলো রেখেছিলেন। প্রতিপক্ষের লোকজন সেনাবাহিনীকে খবর দিয়ে আবুল হাসেমকে ফাঁসিয়ে দিয়েছেন। ভয়ে ওই সময় ডিলারও ফোন বন্ধ করে দেন। ফলে সহযোগিতা করতে গিয়ে উল্টো ফেঁসে গেছেন আবুল হাসেম। এটি একটি ষড়যন্ত্র বিধায় আমরা তার মুক্তি দাবি করছি।

মামলার বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বিএনপি নেতা আবুল হাসেমের বিরুদ্ধে দায়ের করা মামলাটির তদন্ত এখনও চলছে। তদন্ত শেষে যা সত্য, আমরা সে বিষয়েই আদালতে প্রতিবেদন দাখিল করবো।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি