৩ দাবিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৭:৫৩আপডেট : ৩০ জুন ২০২৫, ১৭:৫৩

রাজস্ব খাতে চাকরি স্থানান্তরসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। সোমবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীন তথ্য আপা প্রকল্পে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আমরা তথ্যপ্রযুক্তিতে প্রবেশ, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা সংক্রান্ত সেবা দিতে গ্রামীণ নারীদের ক্ষমতায়নে কাজ করছি।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অনিশ্চয়তা, বেতন কর্তন ও ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

তাদের দাবিগুলো হলো– প্রতিশ্রুতি অনুযায়ী নারী ও শিশু মন্ত্রণালযয়ের অধীন তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) জনবলের জন্য পদ সৃষ্টি করে চাকরি রাজ স্বখাতে স্থানান্ত করতে হবে; কেটে নেওয়া বেতনসহ অন্যান্য ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে হবে ও আত্তীকরণের রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসেবে দিতে হবে।

চাকরি রাজ স্বখাতে স্থানান্তসহ বিভিন্ন দাবিতে গত ২৮ মে থেকে লাগাতার আন্দোলন করছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা।

/এসএ/আরকে/
সম্পর্কিত
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
সর্বশেষ খবর
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
৫ বছরের মধ্যে পরিকল্পিত সুন্দর শহর হবে কামরাঙ্গীরচর: ডিএসসিসি প্রশাসক
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
থার্ড টার্মিনাল চালু করতে ৯০২ কোটি, কোন খাতে কত খরচ
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
ভারতে যেতে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, দেশত্যাগে ছিল নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী