হোটেল আত্মগোপনে থাকা সাবেক দুই কাউন্সিলর আটক

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ২০:৪২আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৪২

ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক দুজন কাউন্সিলরকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক। পরে ওমর ফারুকের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। ওমর ফারুক নগরের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক। আবু বক্কর সিদ্দিক ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায়ক বিষয়ক সম্পাদক।

ডিবি পুলিশ জানিয়েছে, ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক কক্সবাজারের একটি হোটেল আত্মগোপনে ছিলেন। তাদের শনিবার রাতে আটক করা হয়। পরে ওমর ফারুকের তথ্যের ভিত্তিতে তার কার্যালয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। ওমর ফারুক হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‌কক্সবাজার থেকে দুই কাউন্সিলরকে আটক করা হয়। ওমর ফারুকের দেখানো মতে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। সোমবার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম