প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণকে ‘অপহরণ’, তরুণী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, ১৬:৫০আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৬:৫০

শেরপুরে কলেজশিক্ষার্থী সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নিখোঁজের ৭ দিন পরও তাকে পাওয়া যায়নি।

সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। সে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার বাড়িতে যাওয়ার পথে সুমন নিখোঁজ হয়। তাকে অপহরণের অভিযোগে সদর থানার পুলিশ গতকাল রবিবার রাতে এক ব্যক্তি ও তার কলেজপড়ুয়া মেয়েকে (১৭) গ্রেফতার করেছে।

এর আগে, গতকাল রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে বাবা-মেয়েসহ তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন জনকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রী দুই–তিন জন যুবকের সহায়তায় সুমন মিয়াকে অপহরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম সোমবার (১১ নভেম্বর) বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবা ও মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজশিক্ষার্থী সুমন মিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয় লোকজন ও কয়েকজন সহপাঠী গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করেন। পুলিশ সুপার গতকাল রাতে বলেন, ‘পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে তার ফোনটি বন্ধ আছে। তাকে উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান