ময়মনসিংহে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, আসামিরা জামিনে

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ২০:০০আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ২০:০০

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাসে আজাহার এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জনে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মালেক ওই ফিলিং স্টেশন এলাকায় একটি চায়ের দোকানের মালিক ছিলেন।

এর আগে, হিমেল মুন্সি (২৫), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন‌ (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামে আরও একজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার রাতে ময়মনসিংহ থেকে গুরুতর দগ্ধ অবস্থায় দগ্ধদের ঢাকা নেওয়া হয়। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে সুমি আক্তার ৩২ শতাংশ দ্গ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

গত ৬ নভেম্বর দুপুরে নিহত প্রাইভেটকার চালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয় জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর (সোমবার) বিকাল ৩টার সময় পাম্পের গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী