হেরোইন উদ্ধারের মামলায় ৩ আসামির যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৪আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৪

ময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের মৃত আশিক আলীর ছেলে নিজাম উদ্দিন, একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে হিরন মিয়া ও গফরগাঁও উপজেলার পূর্বধামাই গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে নবী হোসেন।

আদালতের পুলিশ পরিদর্শক মুস্তাসিনুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন,  ২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকার পারুলদিয়া বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসামিরা জব্দ করা হেরোইন বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছেন বলে স্বীকার করেন। ওই মামলার সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন ও হিরন মিয়া উপস্থিত থাকলেও আরেক আসামি নবী হোসেন এখনও পলাতক।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম