সমন্বয়ক পরিচয় দেওয়া ছাত্রলীগ নেতা আটক, নাম আছে বৈষম্যবিরোধী কমিটিতেও

জামালপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ১৬:০০ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

মাদকবিরোধী উঠান বৈঠকে এসে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়ার পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকার লোকজন। রবিবার (৫ জানুয়ারি) রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মাহফুজুর রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও আছেন।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গতকাল (রবিবার) রাতে উপজেলার মালিরচর নয়াপাড়া এলাকায় মাদকবিরোধী একটি উঠান বৈঠক চলছিল। এতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারাও। সেখানে মাহফুজুর রহমান গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। পরে উপস্থিত ছাত্ররা তাকে চিনতে পারেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে লোকজন তাকে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ইতোমধ্যে অভিযুক্ত মাহফুজকে আমাদের জেলা কমিটির সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ওই বৈঠকে ছাত্র-জনতার সঙ্গে সমন্বয়ক পরিচয় দিয়ে মাহফুজও প্রবেশ করেছিলেন। পরে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। প্রাথমিকভাবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার