আ.লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

জামালপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০০

দেশের বাইরে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা বন্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

শহরের ফৌজদারি মোড় থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। 
পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জাহান আঁখি, জাতীয় নাগরিক কমিটি জামালপুরের প্রতিনিধি আরাফাত হোসেন শাকিলসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপতৎপরতা বন্ধে এবং চিহ্নিতদের গ্রেফতারে প্রশাসনের কাছে দাবি জানান তারা।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান