ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট

ময়মনসিংহ প্রতিনিধি 
২৬ মার্চ ২০২৫, ১২:২০আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:২০

বাড়তি যানবাহনের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা বাইপাস মোড় হয়ে ময়না মোড় হাক্কানি মোড়, পাটগুদাম ব্রিজমোড় থেকে শম্ভুগঞ্জের চায়না মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে পিঁপড়ার গতিতে চলছে যানবাহন। এতে ঢাকা থেকে আসা ঈদে ঘরে ফেরা মানুষ চরম বিপাকে পড়েছেন।

গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের তারাকান্দা গ্রামের বাড়িতে আসা বাস যাত্রী চামেলী বলেন, সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়ি। সকাল ৭টায় গাজীপুরে চৌরাস্তা মোড়ে শেরপুরগামী বাসে উঠি। সকাল থেকে বাস ভালোভাবেই চলছিল। ময়মনসিংহের ভালুকার পর থেকেই বিভিন্ন মোড়ে যানজটের সৃষ্টি হয়। ময়মনসিংহে শিকারীকান্দা বাইপাস মোড়ে এসে প্রায় দুই ঘণ্টা যানজটের মধ্যে আটকে আছি। আমার মতো সব যাত্রীর একই অবস্থা।

বাস চালক জামাল বলেন, ঢাকা গাজীপুরের পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের অংশেই যানজট বেশি। বিশ্বাস করে ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা বাইপাস মোড় থেকে সম্মোহন চায়নামোড় পর্যন্ত পাঁচ কিলোমিটারের বেশি জায়গাজুড়ে আজ সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে গাড়ি একেবারেই ধীর গতিতে চালাতে হচ্ছে। গন্তব্য পৌঁছাতে এ কারণে অনেক সময় লেগে যাবে। রমজানে যাত্রীরাও অস্থির হয়ে থাকে।

এদিকে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলছেন, ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। তবে একসঙ্গে বেশি যানবাহন সড়কে নেমে পড়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম