ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১৪:১৯ আপডেট : ০৯ মে ২০২৫, ১৪:১৯

নেত্রকোনায় ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকালে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশের ধানক্ষেত থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোটরসাইকেলচালক রুবেল মিয়া (২৫)। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও রুবেলের স্বজনদের বরাতে জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রুবেল মিয়া। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রুবেলের কোনও সন্ধান পাননি। এদিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শিশুরা বিলে মাছ ধরতে গেলে মরদেহটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রুবেল মিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে রুবেলের মরদেহটি শনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ বিকালে মরদেহটি উদ্ধার করে।

মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে পরিবারসহ স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার