বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৬:০৮আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮:৪২

রাজধানীর মেরুল বাড্ডায় নিজ বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থী আসাদুজ্জামান ধ্রুবর (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধ্রুবর চাচা মো. সাদিকুর রহমান জানান, “ধ্রুব আমার বাসার পাশেই মেরুল বাড্ডায় ভাড়া থাকতো। তার বাবা-মা গ্রামে থাকেন। গতকাল বিকালে তার মা ফোনে ধ্রুবকে না পেয়ে আমাকে জানান। আমিও একাধিকবার ফোন দেই, কিন্তু ধ্রুব ফোন ধরেনি। সন্ধ্যায় তার ভাড়া বাসায় যাই। গিয়ে দেখি তার রুম (তৃতীয় তলা) ভেতর থেকে বন্ধ, কোনও সাড়া শব্দ নেই। পরে বাড়িওয়ালার সহায়তায় আমরা বাড্ডা থানায় খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধ্রুবকে উদ্ধার করে।”

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ধ্রুব গলায় জর্জেট কাপড়ের রশি দিয়ে ফাঁস দিয়েছিলেন। তার মরদেহ উদ্ধার করে রাতেই ঢামেকে আনা হয়। তবে, কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

জানা গেছে, ধ্রুবের গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানায়। তার বাবা মো. শামসুজ্জামান বাবুল পেশায় মোটর পার্টস ও লেদ ব্যবসায়ী। এক ভাই, এক বোনের মধ্যে ধ্রুব ছিলেন ছোট।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ