দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটির চালক নিহত, আহত ৭

নেত্রকোনা প্রতিনিধি
২০ মে ২০২৫, ১২:১৩ আপডেট : ২০ মে ২০২৫, ১২:১৪

নেত্রকোনার বারহাট্টায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটির চালক মোফাজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ি দুটিতে থাকা নারীসহ ৭ জন যাত্রী।

নিহত মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২০ মে) সকালে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে, গত সোমবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লোকজন এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা যাত্রীরা হলেন, বারহাট্টা উপজেলার নোয়াগাঁও গ্রামের হালিম মিয়া (৩৯), রূপা আক্তার (২২), একামণি ( ২০), আব্দুল হাকিম (৫৫), নার্গিস আক্তার (৩৫), নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।

পুলিশ ও আহতরা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে বারহাট্টার দিকে যাচ্ছিল এবং অপর যাত্রীবাহী অটোরিকশা বিপরীত দিক থেকে আসছিল। পথে স্বল্প দশাল এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার