শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

শেরপুর প্রতিনিধি
৩০ মে ২০২৫, ১৪:১৬আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:১৬

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাতকুচি নামাপাড়া পুরানো ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাওধারা-কাটাবাড়ী পাহাড়ের টিলায় পাঁচ-ছয় দিন ধরে ৩৫ থেকে ৪০টি বন্য হাতি দল বেঁধে অবস্থান করছিল। গত কয়েক দিনে হাতির আক্রমণে বাতকুচি বিট কার্যালয় এবং অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির দল খেয়ে ফেলেছে ধান-চাল। মধুটিলা ইকোপার্কের ক্যান্টিন ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। গতকাল বৃহস্পতিবার অবিরাম বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০টার দিকে বাতকুচি এলাকায় হাতির দল হানা দেয়। এ সময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হইহুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেয়। পরে রাত ৩টার দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এ সময় ছুরতন নেছার ঘরে হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, ‘নিহত বৃদ্ধা একাই বাড়িতে ছিলেন। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এলাকায় বৃষ্টি থাকায় ঘটনাস্থলে যেতে পারছি না। তবে নিহত পরিবারকে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হবে।’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
সর্বশেষ খবর
বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি
বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি
‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ
‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ
ট্যুর বাতিল হলে টাকা ফেরতের নিয়ম জানবেন যেভাবে
ট্যুর বাতিল হলে টাকা ফেরতের নিয়ম জানবেন যেভাবে
লিজার মৃত্যুর এক বছর পরও ঢাবির আবাসিক হলে জরুরি চিকিৎসায় ঘাটতি
লিজার মৃত্যুর এক বছর পরও ঢাবির আবাসিক হলে জরুরি চিকিৎসায় ঘাটতি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি