অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী গভীরভাবে শোকাহত হয়েছেন। এ নির্মাতার বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের।
এরপর ফারুকীর নির্মিত রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানকে নিয়ে একটি আবেগঘন শ্রদ্ধাঞ্জলি শেয়ার করেছেন ফারুকী। তিনি স্মরণ করেছেন, কীভাবে অভিনেতার মৃত্যুর ঠিক একদিন আগে তাদের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘৪২০’ থেকে খানের একটি ছবি তার সামনে ভেসে উঠেছিল।
অভিনেতার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জীবনটা এমনই। গতকাল আমি ‘৪২০’ থেকে সোহেল খানের একটি ফটো কার্ড শেয়ার করেছিলাম। আজ সকাল ১০টায় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন।’
এর পর নির্মাতা আরও লেখেন, কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কী কোনো ভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?
সবশেষ নির্মাতা অভিনেতার শান্তি কামনা করে লেখেন, শান্তিতে ঘুমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং স্পটে স্ট্রোক করেন সোহেল খান। পরে তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুর খবরে সহশিল্পী, ভক্ত এবং টেলিভিশন দর্শকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মিস ইউনিভার্সে কী অপেক্ষা করছে মাহির ভাগ্যে