ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৭:৩৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাঁচবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে ইকবাল হোসেন (৫০)। এর মধ্যে ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন অটোরিকশার চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। দুপুরের দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত আসতেই দ্রুত গতিতে চলা ভালুকাগামী ড্রাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। এ সময় আহত হয় আরও দুই যাত্রী। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকের চালক সোহানকে আটক করা হয়েছে। ট্রাকসহ অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম