ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ একজন আটক

ময়মনসিংহ প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ০৯:৪৬আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৯:৪৬

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ভারতীয় ১১৬ বোতল মদসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোরে ধোবাউড়ার উপজেলা সদরে বাসস্ট্যান্ড এলাকার টিকিট কাউন্টারের পাশ থেকে একটি পিকআপসহ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার হানিফ সওদাগরের ছেলে আজিজুর রহমান হৃদয়কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে পাচারের সময় ১১৬ বোতল ভারতীয় মদসহ একটি ইএক্স-২ পিকআপসহ আজিজুর রহমান হৃদয় নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মদের মধ্যে রয়েছে ৭০টি আইচ ভটকা (৭৫০ এম এল) ২৪টি মেঘডয়েল (৭৫০ এমএল) ও ২২টি এসি ব্ল্যাক (৭৫০ এমএল)। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সকল প্রকার মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের