লাঠি দিয়ে যুবককে পেটাচ্ছেন ইউএনও, ভিডিও ভাইরাল

নেত্রকোনা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১৯:২০আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২১:০৫

নেত্রকোনার আটপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে স্থানীয় এক যুবককে নিজ হাতে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দার ঝড় উঠেছে তার বিরুদ্ধে। 

জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০ সেকেন্ডের ওই ভিডিওটি ভাইরাল হয়। তাতে দেখা যায়, আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ভিড়ের মধ্যে এক যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছেন। এ সময় ঘটনাস্থলে একাধিক পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ ছিলেন। কয়েকজন আনসার সদস্য যুবকটিকে ধরে রাখেন। মারতে গিয়ে ইউএনও নিজেও একসময় মাটিতে পড়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি গত ২৪ মার্চ ধারণ করা। ওই দিন ঈদুল ফিতর উপলক্ষে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। তখন চাল নিতে আসা লোকজনের উপচে পড়া ভিড় আর ধাক্কাধাক্কিতে ইউএনও রুয়েল সাংমা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। পরে তিনি লাঠি হাতে নিয়ে এ কাণ্ড ঘটান। যে যুবককে মারধর করা হয়েছে তার নাম দুর্জয় (১৮)। তিনি ওই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

একই উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা রায়হান আহমেদ জানান, ইউএনও সরকারি কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে মামলার জন্য তারা জেলা প্রশাসকের অনুমতি চেয়েছেন।

এ বিষয়ে জানতে ইউএনও রুয়েল সাংমা, জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের মোবাইল ফোনে কল করলেও কেউই ধরেননি। ইউএনওকে হোয়াট্সঅ্যাপে মেসেজ পাঠালে তিনি প্রতি-উত্তরে দুর্জয়ের নামে লেখা একটি অঙ্গীকারনামার অনুলিপি পাঠান।

তাতে অসংখ্য ভুল বানানে লেখা, ‘আমি ইউনিয়ন পরিষদের সরকারি চাল বিতরণ কাজে বাধা সৃষ্টি করে অপরাধ করেছি। প্রথমবারের মতো মাননীয় ইউএনও স্যারের কাছে ক্ষমা চাই।’

এদিকে ভিডিও দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। অনেকে এটি শেয়ার করছেন এবং একজন সরকারি কর্মকর্তার এ ধরনের আচরণ নিয়ে বিরূপ মন্তব্য করছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘প্রশাসনের ইমেজ রক্ষার্থে ওকে (ইউএনওকে) ইনস্ট্যান্ট ওএসডি করা উচিত। দ্রুত আইনের আওতায় আনা উচিত।’

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা ইসলাম মোহ ইউএনওকে উদ্দেশে করে লেখেন, ‘আপনি কি নিজ হাতে এই কাজটা করতে পারেন? আইনের সঠিক প্রয়োগ হয়ে থাকলে আটপাড়া উপজেলায় আপনার দীর্ঘমেয়াদি সফলতা কামনা করছি। আর সঠিক না হয়ে থাকলে অগ্রিম বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে