নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৮:২৯আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২০:৪৫

নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় বিএডিসি ফার্মের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশাটি গ্রামের ছাদেক মিয়ার ছেলে মো. দিপু মিয়া (৪০), মৌগাতী ইউনিয়নের হাটখোলা বাজার এলাকার হলুদআটি গ্রামের শামছু উদ্দীনের ছেলে মো. হান্নান মিয়া (৪০), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের ছালাম (৪০)।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে নেত্রকোনা জেলার বিএডিসি ফার্মের পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে তিন জন মারা গেছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দুজন নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি