জামালপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

জামালপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

জামালপুরের মেলান্দহে চুরির অভিযোগে গণপিটুনিতে রিপন মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া একই এলাকার মোজাম্মেল মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ও জুয়াসহ ৯টি মামলা রয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্নেহাশিস রায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে চুরি করার জন্য রেহাই পলাশতলা এলাকার প্রয়াত কসর মণ্ডলের ছেলে বুরহান উদ্দিনের ঘরে ঢুকে রিপন মিয়া। বিষয়টি বুঝতে পেরে বুরহান উদ্দিন ও তার পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার দেয়। এ সময় তাদের প্রতিবেশীরা গিয়ে রিপন মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। ভোর ৫টার দিকে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রিপন মিয়ার বিরুদ্ধে মেলান্দহ থানায় ৩টি চুরি, ৩টি মাদক, ১টি জুয়া ও জামালপুর সদর থানার ১টি প্রতারণা ও ১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

স্থানীয় রবিউল ইসলাম বলেন, ‘আগে থেকেই রিপন চুরি করতো। এর আগে সে জেলও খেটেছে। আজ চুরি করতে গিয়ে ধরা পড়ছিল। পরে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলেছে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্নেহাশিস রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণপিটুনিতে রিপন মিয়া নামে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার