স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির জেল-জরিমানা

জামালপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯

জামালপুরের দেওয়ানগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ আদেশ দেন তিনি। সেই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুর চর মধ্যপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. খলিলুর রহমান (২৫)।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, খলিল তার প্রতিবেশী দশম শ্রেণির স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতো। ঘটনার দিন ২০২০ সালের ৩০ মার্চ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে আসামি। পরে ভুক্তভোগী তার বাবাকে বিষয়টি জানালে তিনি দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, রবিবার যথাযথ সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথি পর্যালোচনা করে বিচারক এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুল হক (পিপি) এবং তাকে সহায়তা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অ্যাডভোকেট রেজিনা আকতার (এপিপি)। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

/কেএইচটি/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার