নেত্রকোনায় স্পিডবোট উল্টে নিখোঁজ ৪

নেত্রকোনা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৪ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৪

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে ৪ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছেন এক তরুণী ও তিন শিশু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে।

স্পিডবোট উল্টে ৪ জন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

এ ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছেন- উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া আনা হয়েছিল। বোটটি বরযাত্রী রওনা হওয়ার আগমুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়েবাড়ির ১৫ জন মিলে ঘুরতে বের হলে ধনু নদীতে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগলে পানিতে তলিয়ে যায়। এ সময় বাকিরা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও নিখোঁজ হন ৪ জন।

ওসি মকবুল হোসেন জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল আসছে। তারা আসার পর আগামীকাল উদ্ধার অভিযান শুরু হবে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা আগামীকাল সকাল থেকে উদ্ধারকাজে নিয়োজিত হবে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম অবস্থান করছে। নিখোঁজের মধ্যে ৩ জন শিশু ১ জন তরুণী রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার