জামালপুরে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান

আ.লীগের সঙ্গে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না

জামালপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমান শিগগিরই দেশে আসবেন। প্রত্যেকটি জেলা সফর করবেন। যখন সফর করবেন তখন যেন আপনারা বলতে পারেন স্বেচ্ছাসেবক দলের কোথাও কমিটি করার বাকি নেই। যখন নির্বাচন হবে, যারা ধানের শীষের প্রার্থী থাকবেন তারা যেন বুঝতে পারেন স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন যেখানে সব পর্যায়ে সব কমিটি বিদ্যমান আছে। তখন তিনি বুঝতে পারবেন স্বেচ্ছাসেবক দলকে তার সবচেয়ে বেশি প্রয়োজন, এই বিষয়টি তিনি উপলব্ধি করবেন।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, যে মিছিলের সবচেয়ে পেছনে ছিল তারও একটি পদ থাকবে। তবে কমিটি করার ক্ষেত্রে একটাই নীতিমালা, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না। এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন, যদি কাউকে খুঁজে পাই, যিনি তার নাম দেবেন আমরা তাকে খুঁজে বের করতে পারবো। তিনি কিন্তু ভালো থাকবেন না।’

মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. ইয়াসিন আলী, সহসভাপতি রফিকুল ইসলাম হাওলাদার, ফরহাদ উদ্দিন ফরহাদ, শফিউদ্দন সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুঞ্জুরুল করিম সুমনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির কার্যক্রমের খোঁজখবর নেন। যেসব এলাকায় কমিটি নেই সেসব এলাকায় আগামী এক সপ্তাহের মধ্যে কর্মীসভা করে কমিটি গঠন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করতে নির্দেশনা প্রদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী