জোর করে হালিম ফকিরের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় একজন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ০৫:৩০ আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩০

সম্প্রতি ময়মনসিংহের তারাকান্দার কাশিগঞ্জ বাজারে হালিম উদ্দিন ফকির নামের এক ব্যক্তির চুল ও দাড়ি জোর করে কেটে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। প্রায় চার মাস আগের এ ঘটনায় গত শনিবার বিকালে ময়মনসিংহের তারাকান্দা থানায় একটি মামলা হয়। এ মামলার এজাহারভুক্ত এক আসামিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মজলু মিয়া (৫০)। তিনি উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার মৃত রজব তালুকদারের ছেলে। বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মজলু। তাকে মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে তারাকান্দা থানার একদল পুলিশ গ্রেফতার করে।

‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠন ওই চুল কাটার কাজটি করেছিল। সংগঠনের সদস্যরা ঢাকা থেকে ময়মনসিংহে এসে ওই কাজ করেন। সংগঠনটির প্রধান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন আশরাফীসহ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচ জনকে আসামি করে মামলার আবেদন করেন ভুক্তভোগী হালিম উদ্দিনের ছেলে শহিদ মিয়া আকন্দ। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার