ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪৫ মিলি বৃষ্টি, পানিতে সয়লাব সড়ক

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ২২:১২আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২২:১২

ময়মনসিংহে তিন ঘণ্টার মুষলধারার বৃষ্টিতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টা একাধারে বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর অধিকাংশ রাস্তাঘাট, দোকানপাট, হাট-বাজারসহ সব জায়গায় পানিতে সয়লাব হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নগরবাসী ও পথচারীরা বিপাকে পড়েছেন। 

রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়। এই তিন ঘণ্টা একাধারে বৃষ্টির কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি রাস্তা, হাট-বাজার পানিতে সয়লাব হয়ে পড়ে। এ কারণে সন্ধ্যার পরে যানবাহন-সংকটে পথচারীদের পানিতে ভিজে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের আবহাওয়া অধিদফতরের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে একটানা রাত সাড়ে ৮টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এ সময় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’ বৃষ্টি আরও হতে পারে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে