ময়মনসিংহে টাইফয়েড টিকা কর্মসূচির কর্মীদের মজুরি কম দেওয়ার অভিযোগ

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৭ নভেম্বর ২০২৫, ২৩:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২৩:৪৪

ময়মনসিংহ সিটি করপোরেশনের অধীনে টাইফয়েড জ্বরের টিকা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী কর্মীদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি নির্দেশনা মোতাবেক ১৮ দিন টাইফয়েড টিকার ইপিআই কার্যক্রমে ৩৩টি ওয়ার্ডে দায়িত্ব পালন করেন অন্তত ৩০০ কর্মী। প্রত্যেক কর্মীকে প্রতিদিন ৫২০ টাকা দেওয়ার কথা থাকলেও কাজ শেষে তাদের ২০০ টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া করোনাকালীন ইপিআইয়ে কোভিড টিকা দান কর্মসূচিতে দায়িত্ব পালন করে এখনও সিটি করপারেশন থেকে তাদের প্রাপ্য মজুরি পাননি অভিযোগ স্বেচ্ছাসেবীদের।

স্বেচ্ছাসেবী কর্মী উম্মে সাদিয়া বলেন, ‘টাইফয়েড টিকাদান কার্যক্রমে দায়িত্ব পালন করার জন্য আমাদের ডেকে আনা হয়েছে। তখন বলা হয়েছিল প্রতিদিন মজুরি হিসেবে প্রত্যেক কর্মীকে ৫২০ টাকা দেওয়া হবে। আমরা প্রত্যেকে ১৮ দিন টাইফয়েডের টিকাদান কাজ করেছি। এখন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে দেবনাথ আমাদের ২০০ টাকা মজুরি দিয়েছেন। এখন প্রত্যেককে প্রতিদিনের ৩২০ টাকা করে কম দেওয়া হচ্ছে। এটা আমাদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’

সাদিয়া আরও বলেন, ‘করোনাকালীন আমরা অনেক কর্মী টিকাদান কাজে অংশ নিয়েছিলাম। কিন্তু সেই সময়েও প্রাপ্য মজুরি থেকে এইচ কে দেবনাথ আমাদের বঞ্চিত করেছেন। এখনও করোনাকালীন টিকার কাজে অংশ নেওয়া ৪৩ হাজার টাকা বকেয়া রয়েছে।

আরেক স্বেচ্ছাসেবী কর্মী শুভ্রা বলেন, ‘আমাদের বলা হয়েছে এক ধরনের কথা, এখন কম টাকা দেওয়া হচ্ছে। আমরা ১৮ দিন অনেক কষ্ট করে টিকাদান কার্যক্রম শেষ করেছি। কিন্তু সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আমাদের মজুরি থেকে বঞ্চিত করছেন। আমরা তদন্ত পূর্বক এর বিচার দাবি করছি।’ 

একই অভিযোগ করেছেন অন্তরা ইসলাম। তিনি বলেন, ‘করোনাকালীন ঠিকাদান কাজ করেছিলাম। সেই সময়ের ১৫ হাজার টাকা মজুরি এখনও পাইনি। আমাদের সবসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করে আসছেন। আমরা আমাদের প্রাপ্য মজুরি চাই।’

এ ব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক টাইফয়েড টিকাদান কাজে নিয়োজিত কর্মীরা ২০০ টাকা করে মজুরি পাবে। এর বেশি দেওয়ার কথা আমি কখনই বলিনি। করোনাকালীন টিকার দেওয়ার সময় অনেকদিন পার হয়ে গেছে। প্রত্যেক কর্মীকেই তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। কারও সঙ্গে প্রতারণা করিনি আমি।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি