জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু ওরফে বাবু (২২) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে জামালপুর থেকে ঢাকাগামী কাঁচামরিচ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দিপু, রাসেল ও শ্যামলকে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। তবে আহত দিপুকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এ ছাড়াও আহত শ্যামল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী