ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্বরত আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

জানা গেছে, ওই কারখানায় মোট ২০ জন আনসার সদস্য কর্মরত ছিলেন। ঘটনার সময় আনসার সদস্য নোমান মিয়া ও বজেন্দ্র দাস একসঙ্গে বসে ছিলেন। এ সময় অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে গুলি বের হলে বজেন্দ্র দাসের বাম উরুতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বজেন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে শিশু নিহত
আতঙ্কে খুলনা, একের পর এক খুন করছে কারা?
নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী